BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা দেখা দেওয়ায় বাংলাদেশে জ্বালানি তেলের সংকট তীব্র আকার ধারণ করেছে। এর প্রভাব পড়েছে চাঁদপুর জেলাতেও। বিভিন্ন ফিলিং স্টেশনে তেল নিতে গিয়ে দীর্ঘ লাইনে দাঁড়াতে হচ্ছে গ্রাহকদের; ফলে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ ও পরিবহন চালকেরা।চাঁদপুরের আমির ফিলিং স্টেশনে দেখা গেছে শত শত যানবাহনের দীর্ঘ সারি। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও অনেকেই সময়মতো তেল সংগ্রহ করতে পারছেন না। অনেক ক্ষেত্রে তেল না পেয়েই ফিরে যেতে হচ্ছে গ্রাহকদের, যা জনদুর্ভোগকে আরও বাড়িয়ে তুলছে।