চাঁদপুর সফরে এসে জেলা পুলিশের পক্ষ থেকে সংবর্ধনা ও গার্ড অব অনার পেয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন এমপি-কে চাঁদপুরে জেলা পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক সংবর্ধনা ও গার্ড অব অনার প্রদান করা হয়েছে।
শনিবার (২ মে) সকালে তিনি চাঁদপুর সার্কিট হাউসে পৌঁছালে এই আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এ সময় তাকে স্বাগত জানান চাঁদপুরের পুলিশ সুপার মো. রবিউল হাসান। জেলা পুলিশের পক্ষ থেকে শিক্ষামন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এরপর জেলা পুলিশের একটি সুসজ্জিত চৌকস দল শিক্ষামন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করে। তিনি গার্ড পরিদর্শন করেন এবং সালাম গ্রহণ করেন।
সৌজন্য বিনিময়কালে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার প্রসারে সরকারের অঙ্গীকার বাস্তবায়নে চাঁদপুর জেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদী।
অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, জেলা প্রশাসনের প্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সংবর্ধনা শেষে শিক্ষামন্ত্রী তার পূর্বনির্ধারিত কর্মসূচিতে অংশ নিতে সার্কিট হাউসে অবস্থান করেন এবং পরবর্তীতে বিভিন্ন সরকারি ও দলীয় কার্যক্রমে যোগ দেন।
লগইন
চাঁদপুরে শিক্ষামন্ত্রীকে জেলা পুলিশের সংবর্ধনা ও গার্ড অব অনার
মন্তব্য করার জন্য লগইন করুন!