BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
চাঁদপুরের খেরুদীয়া দেলোয়ার হোসেন হাই স্কুল অ্যান্ড কলেজে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য এক মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। রোববার (২৬ এপ্রিল) সকালে কলেজ প্রাঙ্গণে আয়োজিত এই কর্মসূচিতে পরীক্ষার্থীদের মাঝে কলম, খাবার স্যালাইন ও বিশুদ্ধ পানি বিতরণ করা হয়।চাঁদপুর সদর ও হাইমচর-৩ আসনের মাননীয় সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিকের নির্দেশনায় আয়োজিত এ কর্মসূচিতে এসএসসি পরীক্ষার্থীর মাঝে প্রয়োজনীয় শিক্ষা উপকরণ ও স্বাস্থ্যসামগ্রী প্রদান করা হয়। আয়োজকরা জানান, প্রচণ্ড গরমের মধ্যে পরীক্ষার্থীদের সুস্থতা বজায় রাখা এবং মানসিক চাপ কমাতে এ উদ্যোগ বিশেষ ভূমিকা রাখবে।