মাওলানা মুহাম্মদ রইস উদ্দিন হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার, জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং বিচার দাবিতে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, ইসলামী যুবসেনা ও ইসলামী ছাত্রসেনা চাঁদপুর জেলা শাখার নেতৃবৃন্দ জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার নিকট স্মারকলিপি প্রদান করেছেন।
রোববার চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে এ স্মারকলিপি প্রদান করা হয়। এতে বলা হয়, মাওলানা রইস উদ্দিন হত্যাকাণ্ড দেশের আইন-শৃঙ্খলা ও মানবাধিকারের জন্য গভীর উদ্বেগের বিষয়। একইসঙ্গে বিচার দাবিকারীদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার এবং গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের মুক্তির দাবি জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ হুমায়ুন কবির, চাঁদপুর সদর উপজেলা সভাপতি মাওলানা আব্দুল হান্নান নিজামী, জেলা প্রচার সম্পাদক মাওলানা নোমান আহমেদ, ইসলামী যুবসেনা চাঁদপুর জেলা সভাপতি মোহাম্মদ নবাব খান, অর্থ সম্পাদক মাহমুদ আলম নিশাত, ইসলামী ছাত্রসেনা চাঁদপুর জেলা সভাপতি মোহাম্মদ কামরুল হাসান বাবু, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন জাহিদ, চাঁদপুর সদর সভাপতি মো. সাইফুদ্দিন দেওয়ান, সাধারণ সম্পাদক মোহাম্মদ মেহেদী হাসানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
লগইন
মাওলানা রইস উদ্দিন হত্যার বিচার ও মামলা প্রত্যাহারের দাবিতে ইসলামী ফ্রন্টের স্মারকলিপি প্রদান চাঁদপুরে
মন্তব্য করার জন্য লগইন করুন!