logo

যোগাযোগের ঠিকানাঃ

House-1, Road-2, Metro Housing Ltd, (Beside RAB-2 Headquarter), Mohammadpur, Dhaka-1207

নিউজ রুম

+8801711701332, +8801766004470

মার্কেটিং এন্ড সেলস

+8801877756675

logo

BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম

যোগাযোগের ঠিকানাঃ

House-1, Road-2, Metro Housing Ltd, (Beside RAB-2 Headquarter), Mohammadpur, Dhaka-1207

নিউজ রুম

+8801711701332, +8801766004470

মার্কেটিং এন্ড সেলস

+8801877756675

বিশেষ সংবাদ

জেলা প্রশাসন

জাতীয়
চাঁদপুরে নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা

মো রাব্বি ঢালী: চাঁদপুরের নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আহমেদ জিয়াউর রহমান জেলার সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা করেছেন। তিনি উন্নয়ন ও আইনশৃঙ্খলা রক্ষায় গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন।সোমবার (৬ এপ্রিল ২০২৬) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন। সভায় নবাগত জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ। একটি জেলার উন্নয়ন ও জনস্বার্থ সংশ্লিষ্ট সমস্যা তুলে ধরতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”তিনি আরও বলেন, চাঁদপুরের ঐতিহ্য রক্ষা এবং আধুনিক ও স্মার্ট জেলা হিসেবে গড়ে তুলতে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও গঠনমূলক পরামর্শ প্রয়োজন।সভায় জেলার চলমান উন্নয়ন প্রকল্প দ্রুত বাস্তবায়নে প্রশাসনের পক্ষ থেকে স্বচ্ছতা নিশ্চিত করার আশ্বাস দেওয়া হয়। পাশাপাশি মাদক, ইভটিজিং ও জনদুর্ভোগ রোধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের কথাও জানান জেলা প্রশাসক।সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে প্রয়োজনীয় তথ্যগত সহযোগিতা প্রদানের প্রতিশ্রুতিও দেন তিনি।