logo

যোগাযোগের ঠিকানাঃ

House-1, Road-2, Metro Housing Ltd, (Beside RAB-2 Headquarter), Mohammadpur, Dhaka-1207

নিউজ রুম

+8801711701332, +8801766004470

মার্কেটিং এন্ড সেলস

+8801877756675

logo

BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম

যোগাযোগের ঠিকানাঃ

House-1, Road-2, Metro Housing Ltd, (Beside RAB-2 Headquarter), Mohammadpur, Dhaka-1207

নিউজ রুম

+8801711701332, +8801766004470

মার্কেটিং এন্ড সেলস

+8801877756675

হোম - ধর্ম ও জীবন- দুস্হদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিলেন জিএম বাংলা লিমিটেড প্রায় সাড়ে ৫ হাজার পরিবার পেল ঈদ উপহার

দুস্হদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিলেন জিএম বাংলা লিমিটেড প্রায় সাড়ে ৫ হাজার পরিবার পেল ঈদ উপহার

দুস্হদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিলেন জিএম বাংলা লিমিটেড প্রায় সাড়ে ৫ হাজার পরিবার পেল ঈদ উপহার

ঈদ মানেই আনন্দ ঈদ মানেই খুশি। ঈদ শুধু বিত্তশালীদের জন্য আসেনি। ঈদ আসে ধনী- গরিব নির্বিশেষে সকলের জন্য আর তা, বাস্তবায়ন করে সমাজের কিছু ভালো মানুষ। তারা আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য আল্লাহর পক্ষ থেকে পাঠানো কিছু অসহায়দের পাশে দাঁড়িয়ে তারা মহান সৃষ্টিকর্তার শুকরিয়া জ্ঞাপন করেন। ঈদের কাপড় উপহার হিসেবে পেয়ে অসহায় নারী পুরুষদের মুখে যে হাসি প্রকাশিত হয় এ হাসিতে মহান আল্লাহর আরশও হাসে খুশি হন স্বয়ং আল্লাহ। 


 শুধু নিজের পরিবার নয়—অসহায় মানুষের মুখেও হাসি ফোটানো। আর সেই লক্ষ্যেই চাঁদপুরে আয়োজন করা হলো বড় এক মানবিক উদ্যোগ।

আরও পড়ুন

হাজারো পরিবারের মুখে ঈদের হাসি ফুটালো জি এম বাংলা লিমিটেড

হাজারো পরিবারের মুখে ঈদের হাসি ফুটালো জি এম বাংলা লিমিটেড

জি এম বাংলা লিমিটেডের সহায়তায় এবং খাদিজা ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় জেলার বিভিন্ন উপজেলায় প্রায় সাড়ে ৫ হাজার অসহায় ও নিম্ন আয়ের পরিবার এবং মাদ্রাসার এতিম ছাত্রদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার ভোর থেকে দুপুর পর্যন্ত চাঁদপুর সদর উপজেলার কল্যানপুর ইউনিয়নের কল্যান্দী গ্রামের খাদিজা মহলে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়।


উপহার বিতরণের আগে কয়েকটি মাদ্রাসার এতিম ছাত্র ও আলেমদের অংশগ্রহণে দোয়া ও মিলাদের আয়োজন করা হয়। মোনাজাত পরিচালনা করেন বাবুরহাট বায়তুল ফালা জামে মসজিদের পেশ ইমাম মুফতি মাওলানা আলহাজ্ব ফারুক আহমেদ।


দোয়া ও মোনাজাতের পর শুরু হয় উপহার বিতরণ। শাড়ি, লুঙ্গি, থ্রিপিস, পাঞ্জাবি এবং নগদ অর্থ তুলে দেওয়া হয় হাজারো অসহায়  মানুষের হাতে। চাঁদপুর সদর, হাজীগঞ্জ, ফরিদগঞ্জ, মতলব ও হাইমচরসহ বিভিন্ন উপজেলা থেকে অসহায় মানুষ এই সহায়তা নিতে আসেন।

আরও পড়ুন

চাঁদপুরে মাত্র ৫ টাকায় ঈদের নতুন জামা দিচ্ছে স্বপ্ন তরু সমাজিক সংগঠন

এই আয়োজনের তত্ত্বাবধানে ছিলেন খাদিজা ফাউন্ডেশনের চেয়ারম্যান খাদিজা বেগম এবং জি এম বাংলা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও মাই টিভির ক্রাইম রিপোর্টার মজিবুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর শাকিলা জাহান সেতু এবং প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তারা আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ঈদের আনন্দ সবার সাথে ভাগ করে নেওয়ার উদ্দেশ্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।  অসহায় মানুষের মুখে হাসি ফোটানোই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য।


আরও বলা হয়, সমাজের সামর্থ্যবান মানুষরা যদি এগিয়ে আসে, তাহলে সুবিধাবঞ্চিত মানুষের জীবন বদলানো সম্ভব। বিশেষ করে আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের খোঁজ নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়।সবাইকে একসাথে মানবিক উদ্যোগে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে, যাতে দেশ আরও সুখী ও সমৃদ্ধ হয়ে উঠতে পারে। এতে করে সমাজের সকলেই সমান্তরালভাবে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে পারে ও সকলেই সমান সুযোগ পায়। 
ঈদবস্ত্র নিতে আসা অসহায় মানুষজন জিএম বাংলা লিমিটেড ও খাদিজা ফাউন্ডেশনের সকল কর্মকর্তাদের দোয়া করতে করতে যান।

মন্তব্য করুন ( 0 )

মন্তব্য করার জন্য লগইন করুন!

আরও খবর দেখুন

দুস্হদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিলেন জিএম বাংলা লিমিটেড প্রায় সাড়ে ৫ হাজার পরিবার পেল ঈদ উপহার

বিডিসিএন ২৪, নিজস্ব প্রতিনিধি

image

ঈদ মানেই আনন্দ ঈদ মানেই খুশি। ঈদ শুধু বিত্তশালীদের জন্য আসেনি। ঈদ আসে ধনী- গরিব নির্বিশেষে সকলের জন্য আর তা, বাস্তবায়ন করে সমাজের কিছু ভালো মানুষ। তারা আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য আল্লাহর পক্ষ থেকে পাঠানো কিছু অসহায়দের পাশে দাঁড়িয়ে তারা মহান সৃষ্টিকর্তার শুকরিয়া জ্ঞাপন করেন। ঈদের কাপড় উপহার হিসেবে পেয়ে

অসহায় নারী পুরুষদের মুখে যে হাসি প্রকাশিত হয় এ হাসিতে মহান আল্লাহর আরশও হাসে খুশি হন স্বয়ং আল্লাহ। 


 শুধু নিজের পরিবার নয়—অসহায় মানুষের মুখেও হাসি ফোটানো। আর সেই লক্ষ্যেই চাঁদপুরে আয়োজন করা হলো বড় এক মানবিক উদ্যোগ।