logo

যোগাযোগের ঠিকানাঃ

House-1, Road-2, Metro Housing Ltd, (Beside RAB-2 Headquarter), Mohammadpur, Dhaka-1207

নিউজ রুম

+8801711701332, +8801766004470

মার্কেটিং এন্ড সেলস

+8801877756675

logo

BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম

যোগাযোগের ঠিকানাঃ

House-1, Road-2, Metro Housing Ltd, (Beside RAB-2 Headquarter), Mohammadpur, Dhaka-1207

নিউজ রুম

+8801711701332, +8801766004470

মার্কেটিং এন্ড সেলস

+8801877756675

হোম - ধর্ম ও জীবন- ঈদুল ফিতরের প্রধান জামাত কখন, জানা গেল

ঈদুল ফিতরের প্রধান জামাত কখন, জানা গেল

ঈদুল ফিতরের প্রধান জামাত কখন, জানা গেল | ছবি সংগ্রহীত

ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়, জানাল ধর্ম মন্ত্রণালয়


রাজধানীর হাইকোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহে ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।


আরও পড়ুন

জাতীয় ঈদগাহ মাঠে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত

জাতীয় ঈদগাহ মাঠে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত


ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে সম্প্রতি অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভার কার্যবিবরণী থেকে বিষয়টি জানা গেছে। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত ওই সভায় সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়েকোবাদ)।


সভার সিদ্ধান্ত অনুযায়ী, আবহাওয়া অনুকূলে থাকলে রাজধানীর হাইকোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহে সকাল সাড়ে ৮টায় ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে।


তবে আবহাওয়া প্রতিকূল হলে প্রধান জামাত সকাল ৯টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত হয়েছে।


এ ছাড়া আবহাওয়া খারাপ হলে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার জন্য ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালককে আহ্বায়ক করে ছয় সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। প্রয়োজনে এই কমিটি প্রধান জামাত স্থানান্তরের বিষয়ে সিদ্ধান্ত নেবে।


ঈদের প্রধান জামাত আয়োজনের দায়িত্বে রয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২০ মার্চ অথবা ২১ মার্চ দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। ঈদের দিন রাজধানীর ঈদগাহ ও বিভিন্ন মসজিদে মুসল্লিরা ঈদের নামাজ আদায় করবেন।

মন্তব্য করুন ( 0 )

মন্তব্য করার জন্য লগইন করুন!

আরও খবর দেখুন

ঈদুল ফিতরের প্রধান জামাত কখন, জানা গেল

মইনুল ইসলাম গাজী, ইসলামিক প্রতিনিধি

image

ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়, জানাল ধর্ম মন্ত্রণালয়


রাজধানীর হাইকোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহে ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।