BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
আব্দুল কাদির, বিশেষ প্রতিনিধিঃ চাঁদপুরের লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন এলাকায় প্রায় তিন দশক ধরে ঘুরে বেড়াচ্ছে একটি বৃদ্ধ বানর, যাকে স্থানীয়রা স্নেহভরে ডাকেন “বানরের দাদা”।চাঁদপুরের ১০ নং লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন পরিষদ এলাকার আশেপাশে দীর্ঘ প্রায় ৩০ বছর ধরে একটি বৃদ্ধ বানরের উপস্থিতি স্থানীয়দের নজরে রয়েছে। এলাকাবাসী তাকে পরিচিতভাবে “বানরের দাদা” নামে ডাকেন।স্থানীয়দের মতে, সময়ের সাথে সাথে এই বানরটি এখন এলাকার এক অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে। নতুন প্রজন্ম যেমন তাকে দেখে বড় হয়েছে, তেমনি প্রবীণরাও তাকে দীর্ঘদিনের পরিচিত হিসেবে জানেন।