logo

যোগাযোগের ঠিকানাঃ

House-1, Road-2, Metro Housing Ltd, (Beside RAB-2 Headquarter), Mohammadpur, Dhaka-1207

নিউজ রুম

+8801711701332, +8801766004470

মার্কেটিং এন্ড সেলস

+8801877756675

logo

BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম

যোগাযোগের ঠিকানাঃ

House-1, Road-2, Metro Housing Ltd, (Beside RAB-2 Headquarter), Mohammadpur, Dhaka-1207

নিউজ রুম

+8801711701332, +8801766004470

মার্কেটিং এন্ড সেলস

+8801877756675

হোম - ধর্ম ও জীবন- চরমোনাই মাহফিলে পীরের সঙ্গে এনসিপি প্রতিনিধিদলের মতবিনিময়

চরমোনাই মাহফিলে পীরের সঙ্গে এনসিপি প্রতিনিধিদলের মতবিনিময়

চরমোনাই মাহফিলে পীরের সঙ্গে এনসিপি প্রতিনিধিদলের মতবিনিময় | ছবি সংগ্রহীত

চরমোনাই মাহফিলে পীরের সঙ্গে এনসিপি প্রতিনিধিদলের মতবিনিময়

চরমোনাই মাহফিলে অংশ নিয়ে পীর সাহেবের সঙ্গে মতবিনিময় করেছে এনসিপির উচ্চপর্যায়ের প্রতিনিধি দল।

দেশের অন্যতম বৃহৎ ধর্মীয় সমাবেশ চরমোনাই মাহফিলে অংশ নিতে এনসিপির একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল বরিশালের চরমোনাই দরবারে পৌঁছেছে। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

আরও পড়ুন

হাসিনার বিচার না হওয়া পর্যন্ত নির্বাচনের কথা নয়: এনসিপি

হাসিনার বিচার না হওয়া পর্যন্ত নির্বাচনের কথা নয়: এনসিপি । ছবি সংগৃহীত

বৃহস্পতিবার (২ এপ্রিল) ফজরের নামাজের পর চরমোনাইয়ের পীর ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বয়ান প্রদান করেন। বয়ানে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরা হয়।

বয়ান শেষে এনসিপি প্রতিনিধিদলের সঙ্গে এক সংক্ষিপ্ত মতবিনিময় সভায় অংশ নেন পীর সাহেব। সভায় দেশের চলমান সামাজিক, ধর্মীয় ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। বিশেষ করে নৈতিকতা, মূল্যবোধ ও জনসম্পৃক্ত রাজনীতির গুরুত্বের ওপর জোর দেওয়া হয়েছে বলে জানা গেছে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মিডিয়া সেলের প্রধান সমন্বয়ক কেএম শরীয়াতুল্লাহ জানান, এনসিপির নেতারা মাহফিলে অংশগ্রহণের পাশাপাশি পীর সাহেবের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন।

এ সময় উপস্থিত ছিলেন মাওলানা গাজী আতাউর রহমান, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, সারোয়ার তুষার, ফয়সাল মাহমুদ শান্ত, মাওলানা সানাউল্লাহ খান, হামজা মাহবুব, রিফাত রশীদ, আব্দুল কাদের এবং যোবায়ের হোসেনসহ আরও অনেকে।

সূত্র জানায়, প্রতিনিধি দলটি সারাদিন চরমোনাই দরবারে অবস্থান করবে এবং মাহফিলের বিভিন্ন কার্যক্রমে অংশ নেবে। বাদ জোহর মূল মঞ্চে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বক্তব্য দেওয়ার কথা রয়েছে, যা ঘিরে অংশগ্রহণকারীদের মধ্যে আগ্রহ দেখা গেছে।

চরমোনাই মাহফিলকে কেন্দ্র করে দেশ-বিদেশ থেকে লাখো মুসল্লির সমাগম ঘটেছে। দোয়া, বয়ান ও আধ্যাত্মিক পরিবেশে মুখর হয়ে উঠেছে পুরো এলাকা। পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বের উপস্থিতি এবারের মাহফিলকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলেছে।

মন্তব্য করুন ( 0 )

মন্তব্য করার জন্য লগইন করুন!

আরও খবর দেখুন

চরমোনাই মাহফিলে পীরের সঙ্গে এনসিপি প্রতিনিধিদলের মতবিনিময়

মইনুল ইসলাম গাজী, ইসলামিক প্রতিনিধি

image