খামেনি নিহত, মৃত্যুর খবর নিশ্চিত করল ইরানি গণমাধ্যম
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম। রোববার (১ মার্চ) আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিম ও ফার্স নিউজ এ তথ্য নিশ্চিত করে।
ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি রোববার সকালে এক প্রতিবেদনে জানায়, “ইরানের সর্বোচ্চ নেতা শাহাদাত বরণ করেছেন।” এর মাধ্যমে খামেনির মৃত্যুর বিষয়টি আনুষ্ঠানিকভাবে প্রকাশ্যে আসে।
এর আগে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন যে আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হয়েছেন। তবে শুরুতে তেহরান সেই দাবি প্রত্যাখ্যান করেছিল। পরে দেশটির সরকারি সংবাদমাধ্যম মৃত্যুর খবর নিশ্চিত করে।
প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় সময় শনিবার (২৮ ফেব্রুয়ারি) ভোরে খামেনিকে তার কার্যালয়ে হত্যা করা হয়।
১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর ইরানে সর্বোচ্চ ধর্মীয় নেতার শাসনব্যবস্থা চালু হয়। ওই বিপ্লবের মাধ্যমে রেজা শাহ পাহলভীর রাজতন্ত্র উৎখাত করে দেশটিতে ইসলামি প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করা হয়।
ইরান এ পর্যন্ত দুইজন সুপ্রিম লিডার পেয়েছে— আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি এবং আয়াতুল্লাহ আলি খামেনি। ‘আয়াতুল্লাহ’ উপাধি শিয়া মুসলিমদের কাছে জ্যেষ্ঠ ধর্মীয় নেতাকে নির্দেশ করে। সর্বোচ্চ নেতা হিসেবে খামেনি দেশটির সশস্ত্র বাহিনীর কমান্ডার-ইন-চিফ ছিলেন।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প খামেনির মৃত্যুকে উল্লেখ করে বিভিন্ন মন্তব্য করেন এবং এটিকে আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে আখ্যা দেন।
লগইন
খামেনি নিহত হয়েছেন, নিশ্চিত করল ইরানি গণমাধ্যম | ছবি সংগ্রহীত
মন্তব্য করার জন্য লগইন করুন!