BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
চাঁদপুর জেলা প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী বলেন, সাংবাদিকতা একটি দায়িত্বশীল পেশা। সমাজের সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ জনগণের সামনে তুলে ধরা সাংবাদিকদের প্রধান দায়িত্ব। তিনি বিভেদ ভুলে সাংবাদিকদের পারস্পরিক সহযোগিতা ও ঐক্যের মাধ্যমে গণমাধ্যমকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।পবিত্র মাহে রমজান উপলক্ষে মঙ্গলবার (১০ মার্চ) সন্ধ্যায় শহরের চেয়ারম্যান ঘাটস্থ কার্যালয়ে ইফতার ও দোয়া মাহফিলের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। পোর্টালটির সম্পাদক ও চাঁদপুর অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ডা. শেখ মহসিনের সভাপতিত্বে ও প্রতিষ্ঠানের নির্বাহী সম্পাদক এস. এম. মহসিনের সঞ্চালনায় এসময় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, চাঁদপুর পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী নুরুল আমিন খান আকাশ।