BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
মোঃ রাব্বি ঢালী: চাঁদপুর পুরান বাজার পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড জামায়াতের উদ্যোগে সর্বস্তরের নেতা-কর্মী, সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের অংশগ্রহণে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৭ মার্চ) পুরান বাজার সংলগ্ন নুরিয়া পাইলট হাই স্কুল প্রাঙ্গণে এই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুর পৌরসভা ৩ নম্বর ওয়ার্ডের সভাপতি ডা. মো. ইসমাইল হোসেন সিরাজী ও সাধারণ সম্পাদক ডা. ওসমান গণি। শহর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. আব্দুল হাই লাভলুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মো. মামুন।