BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
চাঁদপুরে নদী পথের কুখ্যাত ডাকাত কিবরিয়া মিয়াজির ৫ ডাকাত সদস্য ১ বিদেশি শটগান, ১ টি স্পিড বোট বিপুল পরিমাণ অস্ত্র ও নগদ অর্থসহ আটক করেছে কোস্ট গার্ড। মঙ্গলবার ১১ নভেম্বর বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান। তিনি বলেন, গোয়েন্দা সূত্রে জানা যায়, চাঁদপুরের মোহনপুর লঞ্চঘাট সংলগ্ন নদীতে দীর্ঘদিন যাবৎ কুখ্যাত ডাকাত কিবরিয়া মিয়াজীর সন্ত্রাসী গ্রুপ অস্ত্র দেখিয়ে অভ্যন্তরীণ নৌ রুটে চলাচলরত নৌযান সমূহ হতে চাঁদাবাজি, ডাকাতি ও অপহরণসহ নানাধরণের অপকর্ম করে আসছে।
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বেলতলী এলাকায় একটি মাজারকেন্দ্রিক মেলাকে ঘিরে মাদক বিস্তার ও অনৈতিক কর্মকাণ্ড বন্ধে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, চাঁদপুর জেলা শাখা।রোববার (২৯ মার্চ ২০২৬) জেলা প্রশাসকের কাছে দেওয়া স্মারকলিপিতে সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, মতলব উত্তর থানাধীন বেলতলী এলাকায় সোলেমান শাহ লেংটার মাজারকে কেন্দ্র করে প্রতি বছর একটি মেলার আয়োজন করা হয়। এর ধারাবাহিকতায় আগামী ৩১ মার্চ থেকে চলতি বছরের মেলাও অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।স্মারকলিপিতে অভিযোগ করা হয়, উক্ত মেলাকে কেন্দ্র করে স্থানীয় যুবসমাজের মধ্যে ইয়াবা, গাঁজা ও অন্যান্য নেশাজাতীয় দ্রব্যের বিস্তার ঘটে। পাশাপাশি অশ্লীলতা ও বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডেরও প্রসার দেখা যায়, যা সমাজের জন্য হুমকিস্বরূপ।