logo

যোগাযোগের ঠিকানাঃ

House-1, Road-2, Metro Housing Ltd, (Beside RAB-2 Headquarter), Mohammadpur, Dhaka-1207

নিউজ রুম

+8801711701332, +8801766004470

মার্কেটিং এন্ড সেলস

+8801877756675

logo

BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম

যোগাযোগের ঠিকানাঃ

House-1, Road-2, Metro Housing Ltd, (Beside RAB-2 Headquarter), Mohammadpur, Dhaka-1207

নিউজ রুম

+8801711701332, +8801766004470

মার্কেটিং এন্ড সেলস

+8801877756675

বিশেষ সংবাদ

চাঁদপুর জেলা

ধর্ম ও জীবন
হিলশা ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার বিতরণ

সামাজিক উন্নয়নমূলক সংগঠন হিলশা ফাউন্ডেশনের উদ্যোগে দারিদ্র জনগোষ্ঠীর মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। বিতরণ শেষে সংগঠনের নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষী দের জন্য ইফতারের আয়োজন করে সংগঠনটি।গতকাল ১৬ মার্চ  চাঁদপুর শহরের চেয়ারম্যান ঘাট এলাকায় বিকাল ৫টা থেকে শুরু হয়ে দারিদ্র জনগোষ্ঠীর মাঝে ইফতার বিতরণ। চলে ইফতারের পূর্ব পর্যন্ত। এরপর উত্তর জিটি রোডে অবস্থিত ফাউন্ডেশনের অফিস হলরুমে অনুষ্ঠিত হয়েছে ইফতারের আয়োজন। এসময় উপস্থিত ছিলেন  ফাউন্ডেশনের সভাপতি কালী মোহন মন্ডল, সাধারণ সম্পাদক মোঃ আলম খাঁন,সহ-সভাপতি মোঃ ইব্রাহিম মিয়া, সহ-সাধারণ সম্পাদক মোঃ মহসিন বকাউল, অর্থ বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার ইমরান হক, সাংগঠনিক সম্পাদক মোঃ ইউনুস তালুকদার, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ মামুন পালোয়ান, প্রচার সম্পাদক জামাল আহমেদ আখন্দ, দপ্তর সম্পাদক সুখ রঞ্জন বিশ্বাস, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক বিভোর সরকার, আইন বিষয়ক সম্পাদক এড. মঞ্জুর মোর্শেদ, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ মুক্তার হোসেন গাজী, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ তোফাজ্জল হোসেন তাপু, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মোঃ নাঈমুর রহমান দুর্জয়, ক্রিয়া বিষয়ক সম্পাদক মোঃ তামিমুল গাজী, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক আয়েশা বেগম, আন্তর্জাতিক ও প্রবাসী বিষয়ক সম্পাদক আব্দুল হান্নান, পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ জহিরুল ইসলাম শিখন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন, কৃষি বিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম কাউসার, সাহিত্য ও গ্রন্থাগার বিষয়ক সম্পাদক ফখরুদ্দিন, নির্বাহী সদস্য মোঃ আলাউদ্দিন, মোঃ আহসান হাবীব, মোঃ হায়দার আলী, মোঃ আলম খান, মোঃ তামিমুল ইসলাম সহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।

ধর্ম ও জীবন
চাঁদপুরে এতিমদের সাথে লায়ন্স ক্লাব অফ চাঁদপুর রুপালীর ইফতার ও দোয়া মাহফিল

মোঃ আবুল কালাম আজাদ:সামাজিক সেবামূলক সংগঠন লায়ন্স ক্লাব অফ চাঁদপুর রুপালীর এর উদ্যোগে এই ইফতার ও দোয়া মাহফিল আয়োজন করা হয়।রবিবার (১৫ মার্চ) চাঁদপুর সদর উপজেলার উত্তর নানুপুর এলাকায় অবস্থিত মাদরাসা ওমর ফারুক (র.) প্রাঙ্গণে এ আয়োজন অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লায়ন্স ক্লাব অফ চাঁদপুর রুপালীর প্রেসিডেন্ট ও বিশিষ্ট সমাজ সেবক এবং রাজনৈতিক ব্যক্তিত্ব লায়ন আলমগীর আলম জুয়েল।এ সময় লায়ন্স ক্লাব অফ চাঁদপুর রুপালীর ক্লাবের সেক্রেটারি লায়ন গোলাম হেসেন টিটুর সঞ্চালনায় ফাস্ট প্রেসিডেন্ট লায়ন জিকরুল আহসান, ভাইস প্রেসিডেন্ট লায়ন মোঃ মিজানুর রহমান ভুইয়া, ট্রেজারার মোঃ সৈয়দ হোসেন গাজী, জয়েন্ট ট্রেজারার আলমগীর হোসেন রুবেল, ডিরেক্টর প্রকৌশলী আহমেদ দিদার, লায়ন্স এন্ড লিওরশীপ কো অডিনেটর উপদেষ্টা  লিও রুপালী ক্লাব-চাঁদপুর,সিনিয়র স্টাফ রিপোটার দৈনিক ভোরের আওয়াজ,প্রতিষ্ঠাতা সভাপতি  আন্তর্জাতিক মানবাধিকার সংস্হা আইন সহায়তা কেন্দ্র ( আসক)চাঁদপুর জেলা শাখা, জাগো বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক, প্রতিষ্ঠাতা প্রধান সমন্বয় কারী ও কার্যকরী উপদেশ চাঁদপুর  মঞ্চ, চাঁদপুর,প্রতিষ্ঠাতা ডিরেক্টর চাঁদপুর ইন্টারেক্টর ক্লাব ও সাবেক চাঁদপুর  রোটারেক্টর ক্লাব,সন্মানিত কার্যকরী উপদেষ্ঠা সায়রা খাতুন আর্দশ মহিলা মাদ্রাসা, সাবেক ফুটবল খেলোয়াড়, সমাজ সেবক  মোঃ আবুল কালাম আজাদ বাগাদী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খোরশেদ আলম বাবুল মোল্লা, ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আনোয়ার হোসেন, লায়ন্স ক্লাব অফ চাঁদপুর রুপালীর অফিস সহকারী আল আমিন হোসেন, এমরান খান, সোহাগসহ সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে এতিম শিক্ষার্থীদের সাথে ইফতার করা হয় এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। দোয়া ও মুনাজাত পরিচালনা করেন মাদরাসা ওমর ফারুক (র.) এর মুহতামিম মাওলানা মোঃ ইমরান হোসেন।আয়োজকরা জানান, সমাজের অসহায় ও এতিম শিশুদের পাশে দাঁড়ানো এবং তাদের সাথে আনন্দ ভাগাভাগি করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।⁠⁠⁠⁠⁠⁠⁠শেষে সবাই আগামী দিনগুলোতে মানবসেবামূলক কার্যক্রম আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন।