মোঃ রাব্বি ঢালী: চাঁদপুর পুরান বাজার পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে সর্বস্তরের নেতা-কর্মী, সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের অংশগ্রহণে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ মার্চ) পুরান বাজার সংলগ্ন নুরিয়া পাইলট হাই স্কুল প্রাঙ্গণে এই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুর পৌরসভা ৩ নম্বর ওয়ার্ডের সভাপতি ডা. মো. ইসমাইল হোসেন সিরাজী ও সাধারণ সম্পাদক ডা. ওসমান গণি। শহর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. আব্দুল হাই লাভলুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মো. মামুন।
অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য শহিদুল ইসলাম মঞ্জু, ৪ নম্বর ওয়ার্ড জামায়াতের সহ-সভাপতি মো. আব্দুল বাতেন মিয়াজী এবং ৩ নম্বর ওয়ার্ডের সহ-সভাপতি মো. মিজানুর রহমান খান।
এছাড়াও অনুষ্ঠানে মো. বাহার চৌধুরী, মিজানুর রহমান স্বপন বেপারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক রাজনৈতিক নেতা-কর্মী অংশ নেন।
ইফতার মাহফিলে বক্তারা পবিত্র রমজানের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে দেশ ও জাতির কল্যাণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। সভাপতির বক্তব্যে ডা. মো. ইসমাইল হোসেন সিরাজী ওয়ার্ডের সকল পর্যায়ের কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানান।
ইফতারের আগে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাতে মুসলিম উম্মাহর শান্তি ও এলাকার সার্বিক সমৃদ্ধি কামনা করা হয়। দোয়া শেষে উপস্থিত সবার মাঝে ইফতার বিতরণ করা হয়।
লগইন
ছবি- সংগৃহীত
মন্তব্য করার জন্য লগইন করুন!