logo

যোগাযোগের ঠিকানাঃ

House-1, Road-2, Metro Housing Ltd, (Beside RAB-2 Headquarter), Mohammadpur, Dhaka-1207

নিউজ রুম

+8801711701332, +8801766004470

মার্কেটিং এন্ড সেলস

+8801877756675

logo

BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম

যোগাযোগের ঠিকানাঃ

House-1, Road-2, Metro Housing Ltd, (Beside RAB-2 Headquarter), Mohammadpur, Dhaka-1207

নিউজ রুম

+8801711701332, +8801766004470

মার্কেটিং এন্ড সেলস

+8801877756675

বিশেষ সংবাদ

শিক্ষার্থীআহত

শিক্ষা
চাঁদপুরে ক্লাস চলাকালে ফ্যান পড়ে ছাত্রী আহত

চাঁদপুর শহরের একটি বিদ্যালয়ে ক্লাস চলাকালে সিলিং ফ্যান খুলে পড়ে এশা সূত্রধর (১৬) নামে এক শিক্ষার্থী আহত হয়েছে। তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।বুধবার (৩১ মার্চ) দুপুর আনুমানিক ১২টা ৩০ মিনিটে চাঁদপুর শহরের মাতৃপিঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষে এ দুর্ঘটনা ঘটে।আহত এশা সূত্রধর শহরের চিত্রলেখা মোড় এলাকার বাসিন্দা খোকন সূত্রধরের মেয়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, পাঠদান চলাকালে হঠাৎ সিলিং ফ্যানটি খুলে তার মাথার ওপর পড়ে। এতে তিনি গুরুতর আহত হন।তাৎক্ষণিকভাবে শিক্ষক ও সহপাঠীরা তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেলা হাসপাতালে নিয়ে যান।হাসপাতালের চিকিৎসকরা জানান, শিক্ষার্থীর মাথায় আঘাত লেগেছে এবং সেখানে দুটি সেলাই দিতে হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।এ ঘটনায় বিদ্যালয়ের শ্রেণিকক্ষের বৈদ্যুতিক ফ্যান ও আসবাবপত্রের নিরাপত্তা নিয়ে অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন সচেতন মহল।