logo

যোগাযোগের ঠিকানাঃ

House-1, Road-2, Metro Housing Ltd, (Beside RAB-2 Headquarter), Mohammadpur, Dhaka-1207

নিউজ রুম

+8801711701332, +8801766004470

মার্কেটিং এন্ড সেলস

+8801877756675

logo

BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম

যোগাযোগের ঠিকানাঃ

House-1, Road-2, Metro Housing Ltd, (Beside RAB-2 Headquarter), Mohammadpur, Dhaka-1207

নিউজ রুম

+8801711701332, +8801766004470

মার্কেটিং এন্ড সেলস

+8801877756675

বিশেষ সংবাদ

জিডি

জাতীয়
রায়পুরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

লক্ষ্মীপুরের রায়পুরে ফেসবুক পোস্ট ও লাইভে এসে সাংবাদিককে মারধর ও প্রানণাশের হুমকির অভিযোগে থানায় জিডি করা হয়েছে। জিডিতে নিজের ও পরিবারের সদস্যদের নিরাপত্তা ঝুঁকির বিষয়টি উল্লেখ করে প্রতিকার চেয়েছেন তাবারক হোসেন আজাদ (৪৫)। তিনি দৈনিক যুগান্তরের রায়পুর প্রতিনিধি ও রায়পুর প্রেস কাবের সাধারণ সম্পাদক।অপরদিকে অভিযুক্ত নুরুল আমিন ভুঁইয়া (৬৭) ওরফে দুলাল ভূঁইয়া রায়পুর পৌরসভার মধুপুর এলাকার বাসিন্দা। তিনি পৌর আওয়ামী লীগের নেতা ও মানবকন্ঠ পত্রিকার প্রতিনিধি হিসেবে পরিচিত। তাঁর নানান কর্মকান্ড ও রাজনৈতিক বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ায় তিনি দীর্ঘদিন থেকেই নানান আলোচনা-সমালোচনার মধ্যে রয়েছেন।সাংবাদিক তাবারক হোসেন আজাদ বলেন, দীর্ঘদিন থেকেই দুলাল ভূঁইয়ার নানান বিতর্কিত মন্তব্য ও পোস্ট ফেসবুকে ভাইরাল হয়। এজন্য তিনি আমাকে সন্দেহবশত: আমার বিরুদ্ধে নানান কুৎসামূলক পোস্ট করেন। লাইভ ভিডিওর মাধ্যমে মারধর ও প্রাণনাশের হুমকি দেন। নিরাপত্তাহীনতা সৃষ্টি হওয়ায় আমি আইনের আশ্রয় নিয়েছি। তাঁর বিরুদ্ধে কে বা কারা ওইসব পোস্ট করেছেন তার সাথে আমার কোনো সংশ্লিষ্টতা নেই। অন্যায়ভাবে আমাকে মানসিক ও সামাজিকভাবে হেয় করার জন্য তিনি এসব করে যাচ্ছেন।