BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
লক্ষ্মীপুরের রায়পুরের ০৮নং দক্ষিন চরবংশী ইউনিয়নকে ভূমি দস্যুদের হাত থেকে উদ্ধার করা হবে, মাদক মুক্ত, চুরি, ডাকাতি রোধে, আদর্শ, মডেল ও বৈষম্যমুক্ত ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই। প্রতিটি মানুষের জানমাল নিরাপত্তা, মৌলিক অধিকার ও আইনের সুশাসন নিশ্চিত করতে চাই, ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার চেষ্টা করবো, ইনশাআল্লাহ।শুক্রবার বিকেলে ০৮নং দক্ষিণ চরবংশী ইউনিয়নের হাজিমারা সুইজ গেইট এলাকায় নিজ অফিসে ইউনিয়ন বিএনপির প্রথম যুগ্মসাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন আরিফ, সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী গণমাধ্যম কর্মীদের সাথে এমন কথা বলেছেন। তিনি বলেন, দক্ষিণ চরবংশী ইউনিয়নকে ডিজিটাল, আদর্শ ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে ভূমি দস্যুদের হাত থেকে গরিব অসহায় মানুষের সরকারিভাবে দেওয়া বন্দোবস্ত নথিভুক্ত জমি উদ্ধার করতে হবে। দ্বিতীয়তঃ প্রতিটি ওয়ার্ডে, গ্রামে পাড়া মহল্লায় মাদক মুক্ত ও চুরি, ডাকাতি, ইফটিজিং বন্ধ করতে হবে। সকল অপকর্মের শিঁকড় হল মাদক। বৈষম্যমুক্ত, গরিব অসহায় কৃষক ও প্রবাসী পরিবারদের তাদের অধিকার তাদের ন্যায্য পাওনা সময়মতো সুষম বন্টন করার লক্ষে কাজ করতে হবে। প্রায় ২৫ হাজার ভোটার অধ্যুষিত জনবহুল এলাকায় রয়েছে তাদের অধিকার আদায়ে কাজ করতে চাই। এ ছাড়াও জনগণের ট্যাক্স ও ভ্যাট দিয়ে ইউনিয়ন পরিষদ চলে। তিনি জনগণের উদ্দেশ্য বলেন, ইউনিয়ন বাসির ভোটের মাধ্যমে যোগ্য প্রতিনিধিত্ব তৈরি করবেন। যাহাতে করে ইউনিয়নের গরীবদুখি সহ নানান পেশাজীবীদের আমানত যাহাতে সঠিকভাবে কাজে লাগানো যায়। এই ইউনিয়ন পরিষদের অনেকেই চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন, কিন্তু ভূমি দস্যুদের হাত থেকে অসহায় মানুষের বন্দোবস্ত নথিগুলো উদ্ধার করতে পারেননি. আমি চাই মানুষের খেদমত করতে আমি বাংলাদেশ সেনাবাহিনীর গর্বিত সদস্য হিসেবে প্রায় দশ বছর সুনামের সাথে দায়িত্ব পালন করেছি সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ইউনিয়ন পরিষদে আপনাদের পাশে থেকে কাজ করত চাই, সেই জন্য আপনাদের দোয়া, সহযোগীতা, সমর্থন একান্ত প্রয়োজন।