BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
চাঁদপুর শহরের ঐতিহ্যবাহী প্রাণকেন্দ্র পুরান বাজার আল মদিনা ইসলামিয়া মাদ্রাসার দেড়শতাধিক শিক্ষার্থীর মাঝে পাঞ্জাবি, পায়জামা ও হিজাব বিতরণ করেছে স্বেচ্ছাসেবী নারী উদ্যোক্তা সংগঠন ‘বিজয়ী’।রোববার (১ মার্চ) সকাল ১০টায় মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের ফাউন্ডার তানিয়া ইফতিয়া খান শিক্ষার্থীদের হাতে পোশাক তুলে দেন এবং কয়েকজন শিক্ষার্থীকে নিজ হাতে পাঞ্জাবি পরিয়ে দেন। পোশাক বিতরণ শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার পরিচালক মাওলানা ওয়াদুদ। অনুষ্ঠানে অনুভূতি ব্যক্ত করে তানিয়া ইশতিয়াক খান বলেন, “প্রতি বছরের ধারাবাহিকতায় এ বছরও আমাদের পারিবারিক সহযোগিতায় দেড়শতাধিক শিক্ষার্থীর মাঝে পাঞ্জাবি, পায়জামা ও হিজাব উপহার হিসেবে প্রদান করা হয়েছে। সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। তাদের মুখের হাসিই আমাদের অনুপ্রেরণা।”