BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
আব্দুল কাদির, বিশেষ প্রতিনিধিঃ সারাদেশে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত হয়েছে এসএসসি ও সমমানের প্রথম দিনের পরীক্ষা। প্রশ্ন সহজ ও পাঠ্যসূচিভিত্তিক হওয়ায় সন্তুষ্টি প্রকাশ করেছেন অধিকাংশ পরীক্ষার্থী।মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল থেকে দেশের বিভিন্ন কেন্দ্রে উৎসবমুখর পরিবেশে শুরু হয় এসএসসি ও সমমানের পরীক্ষা। পরীক্ষা চলাকালে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।পরীক্ষা শেষে শিক্ষার্থীদের মাঝে স্বস্তি ও সন্তুষ্টির ছাপ দেখা যায়। অধিকাংশ পরীক্ষার্থী প্রশ্নপত্রকে সহজ, সময়োপযোগী ও পাঠ্যসূচিভিত্তিক বলে মন্তব্য করেন। এক পরীক্ষার্থী বলেন, “আজকের পরীক্ষা খুবই ভালো হয়েছে। প্রশ্নগুলো সহজ ছিল, তাই আমি সন্তুষ্ট।”পরীক্ষা কেন্দ্রগুলোর সামনে অভিভাবকদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। তারা উদ্বেগ নিয়ে অপেক্ষা করলেও পরীক্ষা শেষে স্বস্তি প্রকাশ করেন এবং সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ জানান।