আব্দুল কাদিরঃ চাঁদপুর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আল আমিন একাডেমি স্কু'ল এন্ড কলেজের সপ্তম শ্রেণীর মেধাবী ছাত্র আবু সাঈদ রাফিন সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।
২২ই জানুয়ারি দুপুর দুইটায় শহরের মুখার্জি ঘাটে (আলামিন একাডেমীর পূর্ব দিকে) এই দুর্ঘটনার ঘটনা ঘটে।
সরজমিনে গিয়ে জানা যায়, স্কুলের বিরতির সময় হেঁটে রাফিন তার নিজ বাসায় যাচ্ছিলেন। মুখার্জিঘাট পৌঁছামাত্রই পিছন থেকে দানব ট্রাক এসে তাকে বেপরোয়া ও ভয়ানক ভাবে চাঁপা দেয়।
তাৎক্ষণিক স্থানীয় লোকজন দৌঁড়ে এসে তাকে উদ্ধার করে চাঁদপুর ২৫০ শয্যা সরকারি জেনারেল হাসপাতাল নিয়ে আসেন।
শিক্ষার্থীর অবস্থা আশঙ্কা জনক হওয়ায় কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য তাকে অন্যত্র রেফার করে দেন।
উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা নেওয়ার পথে হাজিগঞ্জ পৌঁছলেই মৃত্যুর কাছে হার মানেন মেধাবী ছাত্র আবু সাইদ রাফিন।
আবু সাঈদ রাফিনের নিজ এলাকা ফরিদগঞ্জ সহ চাঁদপুর শহরে বইছে শোকের মাতম। তার বাবার নাম মোঃশাহিন, মাতার নামঃ রুবিনা আক্তার। ফরিদগঞ্জ পৌর ৩ নং ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা। সংবাদ পেয়ে দুর্ঘটনার পরপরই চাঁদপুর মডেল থানার অফিসার সাখাওয়াত হোসেন ঘটনাস্থলে এসে দানব ট্রাকটি জব্দ করে থানা হেফাজতে নিয়ে আসেন এবং ফায়ার সার্ভিসের কর্মকর্তা নজরুল ইসলামও ঘটনাস্থলে আসেন।
সার্বিক বিষয়ে উক্ত শিক্ষা প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক আবু আহম্মেদ এর নিকট জানতে চাইলে তিনি এসব তথ্য নিশ্চিত করেন।
লগইন
ছবিঃ বিডিসিএন২৪
মন্তব্য করার জন্য লগইন করুন!