logo

যোগাযোগের ঠিকানাঃ

House-1, Road-2, Metro Housing Ltd, (Beside RAB-2 Headquarter), Mohammadpur, Dhaka-1207

নিউজ রুম

+8801711701332, +8801766004470

মার্কেটিং এন্ড সেলস

+8801877756675

logo

BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম

যোগাযোগের ঠিকানাঃ

House-1, Road-2, Metro Housing Ltd, (Beside RAB-2 Headquarter), Mohammadpur, Dhaka-1207

নিউজ রুম

+8801711701332, +8801766004470

মার্কেটিং এন্ড সেলস

+8801877756675

বিশেষ সংবাদ

চাঁপাইনবাবগঞ্জ জেলা

স্বাস্থ্য
রাজশাহীতে হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৫ শিশুর মৃত্যু

রাজশাহীতে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে দুই এবং একটি বেসরকারি হাসপাতালে তিন শিশুর মৃত্যু হয়েছে।রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) গত শনিবার দুপুর ১২টা থেকে রোববার দুপুর ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কে বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন।মারা যাওয়া দুই শিশুর বয়স ছয় ও সাত মাস। তাদের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলায়। একই সময়ে নতুন করে ১৪ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। বর্তমানে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ১২৫ জন শিশু। চিকিৎসা শেষে গত ২৪ ঘণ্টায় বাড়ি ফিরেছে ৩৬ জন।হাসপাতাল সূত্রে জানা গেছে, চলতি বছরের ফেব্রুয়ারি মাস থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৩৯১ জন রোগী ভর্তি হয়েছে। এর মধ্যে এ পর্যন্ত ৪০ জনের মৃত্যু হয়েছে।অন্যদিকে, রাজশাহীর একটি বেসরকারি হাসপাতাল সিডিএম-এ গত শনিবার দিবাগত রাতে দুইজন এবং রোববার সকালে আরও একজন শিশুর মৃত্যু হয়েছে। হাসপাতালটির জেনারেল ম্যানেজার তারেক আজিজ জানান, মৃত তিন শিশুর মধ্যে দুইজনের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ এবং একজনের বাড়ি নাটোর জেলায়।