BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
হুমায়ুন কবির, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:মাত্র চার বছরের শিশু লামিয়া আক্তার। যে বয়সে তার হাতে থাকার কথা ছিল খেলনা আর রঙিন স্বপ্ন, সেই বয়সেই তাকে বিদায় নিতে হলো এক বিভীষিকাময় মৃত্যুর মধ্য দিয়ে। ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় নিখোঁজের একদিন পর গ্রামের একটি ভুট্টা ক্ষেত থেকে উদ্ধার করা হয়েছে তার মরদেহ। পুলিশ জানিয়েছে, শিশুটিকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এই ঘটনায় জড়িত সন্দেহে মুরসালিন (১৫) নামে নবম শ্রেণির এক স্কুলছাত্রকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) সকালে উপজেলার ধর্মগড় ইউনিয়নের ভরনিয়া আনসার ডাঙ্গী গ্রামে এই ঘটনা ঘটে। নিহত লামিয়া ওই গ্রামের শফিকুল ইসলামের মেয়ে।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার (১৩ মে) বিকেল থেকে শিশু লামিয়া নিখোঁজ ছিল। পরিবারের সদস্যরা আশপাশে অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো হদিস পাননি।