logo

যোগাযোগের ঠিকানাঃ

House-1, Road-2, Metro Housing Ltd, (Beside RAB-2 Headquarter), Mohammadpur, Dhaka-1207

নিউজ রুম

+8801711701332, +8801766004470

মার্কেটিং এন্ড সেলস

+8801877756675

logo

BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম

যোগাযোগের ঠিকানাঃ

House-1, Road-2, Metro Housing Ltd, (Beside RAB-2 Headquarter), Mohammadpur, Dhaka-1207

নিউজ রুম

+8801711701332, +8801766004470

মার্কেটিং এন্ড সেলস

+8801877756675

হোম - জাতীয়- রায়পুরে দুই গ্রুপের সংঘর্ষে বিএনপি নেতা গুরুতর আহত, এলাকায় উত্তেজনা

রায়পুরে দুই গ্রুপের সংঘর্ষে বিএনপি নেতা গুরুতর আহত, এলাকায় উত্তেজনা

ছবি- সংগৃহীত

লক্ষ্মীপুরের রায়পুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ওয়ার্ড বিএনপির এক নেতা গুরুতর আহত হয়েছেন। তাকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য নোয়াখালীতে পাঠানো হয়েছে।

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ৮ নম্বর দক্ষিণ চরবংশী ইউনিয়নের চরলক্ষ্মী গ্রামে খলিফা গ্রুপ ও আখন গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার রাত এবং বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে পৃথক সময়ে এ সংঘর্ষ হয়।

এতে ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মোহাম্মদ আনোয়ার হোসেন আখন গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে রায়পুর সরকারি হাসপাতালে ভর্তি করেন। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী সদর হাসপাতালে পাঠান। চিকিৎসকদের মতে, তার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে।

আরও পড়ুন

পিরোজপুরে মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

ছবি ইন্টারনেট থেকে সংগ্রহীত

আহতের ছোট ভাই ও যুবদল নেতা জুবায়ের জানান, তুচ্ছ একটি বিষয়কে কেন্দ্র করে সুলতান খলিফার ছেলে সুমন, জামশেদ খলিফার ছেলে রাব্বি এবং শিমুল খলিফার সঙ্গে তার ভাইয়ের বাকবিতণ্ডা হয়। এর জেরে বৃহস্পতিবার সকালে ধানক্ষেতে কাজ করার সময় শিমুল খলিফার নেতৃত্বে ৫-৬ জন মিলে তার ভাইকে মারধর করে গুরুতর জখম করে। তিনি অভিযোগ করেন, হামলাকারীরা ধারালো অস্ত্র নিয়ে হত্যার উদ্দেশ্যে আক্রমণ করে এবং ফাঁকা গুলিও ছোঁড়ে।

তবে অভিযুক্ত শিমুল খলিফা মারামারির ঘটনার সত্যতা স্বীকার করে দাবি করেন, তিনি কেবল ধাওয়া দিয়েছেন, মারধর করেননি। তার অভিযোগ, আগের রাতে আনোয়ার হোসেন ও তার লোকজন তাকে মারধর করেছেন। তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।

ঘটনার পর হাজিমারা ফাঁড়ির পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে উভয় পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

মন্তব্য করুন ( 0 )

মন্তব্য করার জন্য লগইন করুন!

আরও খবর দেখুন

রায়পুরে দুই গ্রুপের সংঘর্ষে বিএনপি নেতা গুরুতর আহত, এলাকায় উত্তেজনা

মোঃ দেলোয়ার হোসেন মৃধা, বিশেষ প্রতিনিধি

image

লক্ষ্মীপুরের রায়পুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ওয়ার্ড বিএনপির এক নেতা গুরুতর আহত হয়েছেন। তাকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য নোয়াখালীতে পাঠানো হয়েছে।

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ৮ নম্বর দক্ষিণ চরবংশী ইউনিয়নের চরলক্ষ্মী গ্রামে খলিফা গ্রুপ ও আখন গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার রাত এবং বৃহস্পতিবার সকাল সাড়ে

৯টার দিকে পৃথক সময়ে এ সংঘর্ষ হয়।