লক্ষ্মীপুরের রায়পুরে চরপাতা ইউনিয়নের গাজি নগর এলাকায় চান মিয়া মুন্সিবাড়ি ৩ নং ওয়ার্ডে বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে মিস্টার ভূঁইয়ার দোকানের সামনে কৃষক সবুজ মিয়া ৫০ নামের এক কৃষককে মারাত্মকভাবে পিটিয়ে জখম করেছে মাদক ইয়াবা সেবী ১০ নং ইউনিয়নের এলাকার চৌয়াল বাড়ির সালামত উল্লাহ ছেলে, রাজু, শায়েস্তানগর ভুঁইয়া বাড়ির রহমানের ছেলে রাব্বি, একই বাড়ি বিল্লালের ছেলে তানজিদ টিটুর ছেলে আশিক ও রহমানের ছেলে হাসান নামের পাঁচজন।
999 কল পেয়ে আহত কৃষকেকে উদ্ধার করে রায়পুর থানা পুলিশ সরকারি হাসপাতালে ভর্তি করে। আহতের শরীরের বিভিন্ন জায়গায় জকমের চিহ্ন রয়েছে। সৃষ্ট ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান আহত কৃষক সবুজ মিয়া ।তিনি আরো জানান, তারা শায়েস্তানগর এলাকা থেকে এসে গাজি নগর এলাকায় মাদক বিক্রি সেবন করে কেউ কোন কথা বল্লে তাকে পিটিয়ে মারাত্মক যখম করে তাদের অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ।কৃষককে পিটানোর ঘটনায় স্থানীয় এলাকায় ক্ষোভও আতঙ্ক বিরাজ করছে।সরেজমিনে গেলে অভিযুক্তদের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাদের কাউকে পাওয়া যায়নি।
লগইন
ছবিঃ বিডিসিএন২৪
মন্তব্য করার জন্য লগইন করুন!