logo

যোগাযোগের ঠিকানাঃ

House-1, Road-2, Metro Housing Ltd, (Beside RAB-2 Headquarter), Mohammadpur, Dhaka-1207

নিউজ রুম

+8801711701332, +8801766004470

মার্কেটিং এন্ড সেলস

+8801877756675

logo

BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম

যোগাযোগের ঠিকানাঃ

House-1, Road-2, Metro Housing Ltd, (Beside RAB-2 Headquarter), Mohammadpur, Dhaka-1207

নিউজ রুম

+8801711701332, +8801766004470

মার্কেটিং এন্ড সেলস

+8801877756675

হোম - জাতীয়- পাকুন্দিয়ায় সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত

পাকুন্দিয়ায় সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত

ছবিঃ বিডিসিএন২৪

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আরিয়ান সাব্বির (১৭) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কের পাকুন্দিয়া উপজেলার মাইজহাটি বাবর আলী মার্কেট এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত আরিয়ান সাব্বির উপজেলার মাইজহাটি এলাকার বাসিন্দা আলী হোসেনের ছেলে এবং জেলা শহরের ওয়ালী নেওয়াজ খান কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

আরও পড়ুন

রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় শিশু  শিক্ষার্থীর মৃত্যু

রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় শিশু  শিক্ষার্থীর মৃত্যু

জানা গেছে, আরিয়ান সাব্বির কালিয়াচাপড়া বাজার থেকে মোটরসাইকেল চালিয়ে বাড়ির দিকে ফিরছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কটিয়াদী হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

মন্তব্য করুন ( 0 )

মন্তব্য করার জন্য লগইন করুন!

আরও খবর দেখুন

পাকুন্দিয়ায় সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত

দিলীপ কুমার দাস, জেলা প্রতিনিধি, ময়মনসিংহ

image

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আরিয়ান সাব্বির (১৭) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কের পাকুন্দিয়া উপজেলার মাইজহাটি বাবর আলী মার্কেট এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত আরিয়ান সাব্বির উপজেলার মাইজহাটি এলাকার বাসিন্দা আলী হোসেনের ছেলে

এবং জেলা শহরের ওয়ালী নেওয়াজ খান কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।